
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জেলার জীবননগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (৪০) নামে এক পাখি ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে জীবননগর উপজেলার উথলী রুপিচারা মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন সদর উপজেলার বেগমপুর গ্রামের বিলপাড়ার আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে উথলী রুপিচারা মাঠে সিএনজি চালিত অটোরিকশা ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাখি ভ্যানের চালক ফারুক হোসেন নিহত হন। খবর পেয়ে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান