
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ সার ও বীজ বিতরণ করেন সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন প্রমুখ।
জানা যায়, ২০২১-২২ অর্থবছরের খরিপ-১/২০২২-২৩ মৌসুমে উফশী আউশ আবাদ বৃদ্ধি লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে বীজ ও ৩০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান