
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম-এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) দুপুর ২টায় লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষক পরিষদ লালমনিরহাট সরকারি কলেজের আয়োজন এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ আলী-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শাহাদত হোসেন, বিদায়ী সহকারী অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন