
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ “কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগান কে কেন্দ্র করে ভৈরব উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২২২২/২৩ মোমৌসুমে আউশ ধানে উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় আজ সকালে উপজেলা পরিষদে চত্বরে ভৈরবের স্থানীয় কৃষকদের কে বিনা মূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়। বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইজচেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান
সার ও বূজ বিতরণের সময় উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন আউশ ধান বৃষ্টির পানিতে এর ফলন খুব ভাল হয়। তাই সরকার আউশ ধান চাষের উপর গুরুত্ব দিয়েছে বেশ। এবছর বছর ভৈরবে ১৬ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। জন প্রতি ৫ কেজি বীজ ও ১০ কেজি করে সার দেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত