
রবিউল হাসান লায়নঃ জামালপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএসএম মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, জেলা শ্রমিকলীগের সভাপতি মসিউর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতীসহ মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবমহিলা লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল