
এম আই হোসেন পোরশাঃ ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে পোরশা উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ১৯৭১ সালের বিভিন্ন ঘটনা আলোচনায় আসেন।
আজ রবিবার ১৭ ই এপ্রিল উপজেলা অডিটোরিয়ামে বেলা ১১ টায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের উপর বক্তব্য দিতে গিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাজিবুল ইসলাম বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বন্দী করার পরও তাকে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন কতটুকু ভালোবাসা থাকলে এমনটা করা হয় তখন দেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে একান্ত নেতা হিসেবে দেখতে চেয়েছিলেন।
তিনি আরো বলেন এই শেখ মুজিবুর রহমান শিখিয়ে গেছেন এই বাংলার মানুষকে দাবি আদায় করতে গেলে আন্দোলন ছাড়া সম্ভব নয় এদেশের মানুষ আন্দোলন করতে জানে। সহকারী কমিশনার ভূমি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে তিনি এসব কথা বলেন। পোরশা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ওয়াজেদ আলী মৃধা তার বক্তব্য উল্লেখ করেন 17 এপ্রিল যদি না হতো তাহলে দেশের উন্নয়ন কাঠামো এ পর্যায়ে এসে পৌঁছতনা। ২০১৭ এপ্রিল কে স্মরণ করে চার নেতা তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীর কথাও তারা তুলে ধরেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আবুল ইসলাম এই মুজিবনগর দিবস সবার মাঝে আলোচনার স্বার্থে প্রত্যেকটা ইস্কুল কলেজ ছাত্রদের মাঝেও তুলে ধরার অনুরোধ জানান। উক্ত আলোচনা সভায় মোঃ কামরুজ্জামান সরকার পল্লী উন্নয়ন কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ, উপস্থিত ছিলেন মডেল প্লাস ক্লাবের সকল সাংবাদিক পুলিশ প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত