
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের মারপিটে ৩ ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের মোমিনখাদা গ্রামের মৃত. মতিয়ার রহমান আকন্দের ছেলে মিজানুর রহমান মজনু, আজাহার আলীর ছেলে রুবেল মিয়া ও ফয়জুল্লার ছেলে আব্দুল মালেক কে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষরা গত শুক্রবার সন্ধ্যায় একই ইউনিয়নের মুচিখালী এলাকায় বেধরক মারপিট করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাবতলী হাসপাতালে ভর্তি করে দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান