
খুলনা প্রতিনিধি: খুলনায় ইফতারিতে নতুনত্ব এনেছে তরমুজের জিলাপি ও কাঁচা আমের জিলাপি। যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন তাদের অনেকেই ইফতারিতে জিলাপি রাখেন। সাধারণ জিলাপি, শাহী জিলাপি ও রেশমি জিলাপির পর এবার এসেছে তরমুজের জিলাপি ও কাঁচা আমের জিলাপি।
নগরীর খালিশপুরে চিত্রালী সিনেমা হলের সামনে ইসলামিয়া মিষ্টি ঘর নামে একটি দোকানে বিক্রি হচ্ছে এই জিলাপি। মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকা থেকে এই জিলাপি কিনতে আসা লতিফ বলেন, তারা তাদের এক বন্ধুর ফেসবুকে এই জিলাপির ছবি দেখে বিষয়টি জানতে পারেন। এখন ইফতারিতে খেয়ে দেখার জন্য কিনতে এসেছেন। সাধারণ জিলাপি প্রতি কেজি ১৫০ টাকা, আর তরমুজ ও কাঁচা আমের জিলাপি প্রতি কেজি ২৫০ টাকা। দাম নাগালের মধ্যেই রয়েছে।
ওই দোকানের সামেন দাড়িয়ে কাশিপুর এলাকার বাসিন্দা তানিয়া আহমেদ বলেন, আমি বুধবার ইফতারিতে খেয়েছিলাম। তরমুজের জিলাপির ভিন্ন একটা স্বাদ আছে, ভালোই লেগেছে। সে কারণে আজ আবার কিনতে এসেছি।
দোকান মালিক আবদুস সোবহান রিপন জানান, তিনি তার নিজস্ব চিন্তা থেকে গত ১৩ এপ্রিল তরমুজের জিলাপি তৈরি শুরু করেন। খুলনা অঞ্চলে অনেক তরমুজ উৎপাদিত হয়। সে কারণে চিন্তা করে দেখেন যে, তরমুজ দিয়ে কিছু একটা করা যায় কিনা। সেই চিন্তা থেকেই তরমুজের জিলাপি তৈরির বিষয়টি চূড়ান্ত করেন। এছাড়া কাঁচা আম দিয়েও জিলাপি তৈরি করছেন।
তিনি জানান, তরমুজ কেটে বিচি ও খোসা আলাদা করে তা ব্লিন্ডারে দিয়ে মিহি করা হয়। এরপর ময়দা ও ব্যাসনের সঙ্গে মিশিয়ে তেলে ভেজে তরমুজের জিলাপি তৈরি করা হয়। একইভাবে আমের খোসা ও আটি পৃথক করে ব্লিন্ডারে দিয়ে মিহি করা হয় এবং ময়দা ও ব্যাসনের সঙ্গে মিশিয়ে তেলে ভেজে কাঁচা আমের জিলাপি তৈরি করছেন তারা। এরপর চিনির শিরায় জিলাপি দেওয়া হয়। রিপনের ছোট ভাই আল আমিন বলেন, ইফতারিতে অনেকেই নতুন স্বাদের খাবার পছন্দ করে। যারা কিছুটা ভিন্ন স্বাদের খাবার পছন্দ করেন তারা এই ২ প্রকারের জিলাপি খুবই পছন্দ করছেন।
তিনি জানান, তারা গত ১৩ এপ্রিল থেকে এই জিলাপি তৈরি ও বিক্রি শুরু করেন। প্রতি কেজি জিলাপির মূল্য ২৫০ টাকা। ১৩ এপ্রিল তারা তরমুজের ১০ কেজি ও আমের ১৫ কেজি জিলাপি তৈরি করেন। ১৪ এপ্রিল তরমুজের ২০ কেজি ও আমের ২৫ কেজি জিলাপি তৈরি করেন এবং তা সবই বিক্রি হয়ে যায়। ১৫ এপ্রিল শুক্রবার তরমুজের ২০ কেজি ও আমের ২৫ কেজি জিলাপি তৈরির পর বিক্রি করেছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল