
মোঃআবদুল মুনাফ পিন্টু: বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয় কে ধারণ করে সাংবাদিক সংগঠন দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে কৃষ্ণরামপুর গ্রামে রাফি উজ যিকরা নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদারের সভাপতিত্বে ও কোষাধাক্য শাখাওয়াত হোসেন টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন, দাগনভূঞা প্রেস ক্লাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল মুনাফ পিন্টু, সহ সভাপতি জসিম উদ্দিন ফরায়েজি, মোমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এটিএম আতিকুল ইসলাম, এতে আরো উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির দপ্তর ও প্রচার সম্পাদক সুমন পাটোয়ারী, কার্যনির্বাহী সদস্য জিয়াউল হক পিন্টু, ডাঃ গোলাম নবী শিপন। অত্র মাদরাসার মোহতামিম হাফেজ আনোয়ার হোসাইন দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান