
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে দখলে নেওয়া সরকারী রাস্তার জায়গা ঠিকাদারকে বুঝে দেওয়ায় বাবার উপর অভিমান করে কালেজ ছাত্রীর আত্মহত্যা । ঘটনাটি ঘটেছে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের কৈগাতি গ্রামের । জানা গেছে, ধুনট উপজেলার বিলপথিয়া – রুদ্রবাড়িয়া রাস্তাটি পাকা করনের কাজ শুরু হয়েছে। ওই রাস্তার কৈগাতি গ্রামের ফজলুল হক সরকারী রাস্তার পাশে বাড়ি পাকা বাড়ি নির্মান করার ফলে রাস্তার কিছু অংশ জায়গা দখলে নেয়।
রাস্তা পাকা করন কাজের ঠিকাদার কান্তনগর গ্রামের শিহাবুল জোরদার বলেন, নকশা অনুযায়ী রাস্তার জায়গা ফজলুল হক দখল করেছেন।দখলে নেওয়া সরকারী রাস্তার জায়গা ফজলুল হক ছেড়ে দিতে চাইলে তার কলেজ পড়ুয়া মেয়ে লিপি খাতুন বলেন রাস্তার জায়গা ছেড়ে দিলে আমি আত্মহত্যা করব বলে বাবাকে হুমকি ও দেয়। এক পর্যায়ে ফজলুল হক সরকারী রাস্তার জায়গা ঠিকাদারী প্রতিষ্টানের নিকট ছেড়ে দিতে চাইলে তার মেয়ে জালসুকা কলেজের ছাত্রী লিপি খাতুন পিতার উপর অভিমান করে গত মঙ্গলবার প্যারাকোট নামক ঘাসমারা বিষপান করে অসুস্থ হয়ে পড়ে।অসুস্থ কালেজ ছাত্রী লিপিকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে তাহার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার কলেজ ছাত্রী লিপি মৃত্যু বরন করেন। এঘনায় ফজলুল হক বাদী হয়ে আপন বোন জামাই তাবু তাহের সহ ৬ জনকে আসামী করে ধুনট থানায় একটি মামলা ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে ফজলুল হকের বোন জামাই আবু তাহের ও বাবুল নামের দুই আসামীকে গ্রেফতার করেছে।ধুনট থানার (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, রাস্তার জায়গা দখলে নেওয়ার বিষয়টি নিয়ে আত্মহত্যার ঘটনাটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টায় মামলটি করা হয়েছে কিনা সুষ্ঠ ভাবে তদন্ত করা হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক