
এম আর ওয়াসিম ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে ইয়াবা সেবনকালে ৪ নারী-পুরুষকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। আটককৃতরা হলো- শহরের কামলপুর এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে ডালিম মিয়া ( ২৬) ও আমলাপাড়া এলাকার মহর আলীর ছেলে দ্বীন ইসলাম মিয়া, কালিপুর মাঈজপাড়া গ্রামের আব্দুল রহমান মিয়ার মেয়ে সুস্মিতা লিজা (২২) ও পুলতাকান্দা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রুপা ইসলাম।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মধ্যরাতে আটককৃত আসামি ডালিম মিয়ার বসত ঘর থেকে তারেকে আটক করা হয়। এ সময় আটককৃতদের নিজ হেফাজত থেকে ১০৫ পিস ইয়াবা, খালি ১টি বিদেশি মদের বোতল, ১টি ফেনসিডিলের বোতল ও ইয়াবা সেবনের উপকরণ জব্দ করে পুলিশ।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা পি পি এম জানান , কমলপুর এলাকার মাদক ব্যবসায়ী ডালিম মিয়ার বাড়িতে কতিপয় নারী পুরুষ মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত নারী পুরুষদের আটক করা হয়।
এ সময় ডালিম মিয়ার নিকট থেকে ৮৬ পিস ও দ্বীন ইসলামের নিকট থেকে ১৯ পিস ইয়াবা, খালি ১টি বিদেশি মদের বোতল ও ১টি ফেনসিডিলের বোতলসহ ইয়াবা সেবনের উপকরণ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া