
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে চলতি অর্থ বছরের ২০২১-২০২২ খরিপ-১, মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ১ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও কীটনাশক সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বর থেকে এসব বীজ ও সার বিতরণ করা হয়। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভার) আশরাফুল আলম রাশেল। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ। উপজেলা কৃষি কর্মকতার্ আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রথম পর্যায় ১ হাজার কৃষককে ৫ কেজি ধান বীজ, ২০কেজি ডিএপি রাসায়নিক সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়