
ভুক্তভোগী ছালমা সিদ্দকা বলেন, একযুগ ধরে সিরাজগঞ্জ পৌরসভায় পানির লাইনের জন্য ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল খয় হয়েছে। তবুও পানির সংযোগ পাইনি। অথচ আবেদন করার পর থেকে ভৌতিক বিল আসা শুরু করে। বারবার লিখিত ও মৌখিক অভিযোগ দাখিল করেও পানি সরবরাহ শাখা থেকে পানির বিল আসা বন্ধ হয়নি। সর্ব শেষ ২৭/০১/ ২০২২ সালে পানির ভৌতিক বিল ৭৪ হাজার ১ শত ২৫ টাকা দেখে আমি হতভম্ব হয়ে মেয়র বরাবর ভৌতিক বিল মওকুফসহ পানি সরবরাহ শাখার গাফললি কর্মকতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ করি।
ভুক্তভোগী ছালমা সিদ্দিকার স্বামী আশরাফুল আলম বলেন, পৌরসভায় পানির সংযোগের জন্য সংযোগ ফি প্রদান করি। বাড়িতে পানির সংযোগ না দিয়ে শুধু মাত্র একটি পানির মিটার লাগিয়ে দেয়। একাধিকবার অভিযোগ করেও কাজ হয়নি। মেয়রের কাছে দাবি খুব দ্রুত ভৌতিক বিল মওকুফসহ বিল ইস্যুকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি।
সিরাজগঞ্জ পৌরসভার বিলার মো. রেজাউল করিম বলেন, এসংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। সংশোধনের সুযোগও রয়েছে। বিষয়টি তদন্ত করে সমাধান দেয়া হবে। এবিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার মেয়ের সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, পানির লাইন না থাকলে বিল পাঠানোর কোন সুযোগ নেই। একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা