
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শেরে-ই-বাংলা হলের এক আবাসিক শিক্ষার্থীকে বরাদ্দকৃত রুম থেকে বের করে দিলেন অত্র হলের ছাত্রলীগ নেতা রাতুল। এদিকে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর কাছ থেকে বিস্তারিত সব শুনে অত্র হলের পরিত্যক্ত একটি রুমে ওই শিক্ষার্থীকে তুলে দিয়েছেন হল প্রাধ্যক্ষ মো.হবিবুর রহমান।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ মো. হবিবুর রহমান বলেন, আজ সকালে ছাত্রলীগের মাধ্যমে এক আবাসিক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে কথা বলেছি। সব শুনে আপতত তাকে অন্য একটি রুমে থাকার ব্যবস্থা করেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, খুব দ্রুতই এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এছাড়া প্রাধ্যক্ষ জানান, গতকাল এমন ঘটনা ঘটেছে কিন্তু সে ভুক্তভোগী শিক্ষার্থী হল প্রশাসনকে কিছুই জানায় নি। এমনকি সে হলে উঠেছে সেটাও জানেনা কর্তৃপক্ষ। তবে তার ঐ সিটে বরাদ্দ রয়েছে। তাছাড়া একজন শিক্ষার্থীকে হলের রুম থেকে কেউ বের করে দেয়ার এখতিয়ার রাখে না। তাই বিষয়টি গুরুত্বের সাথে দেখছি বলে জানান তিনি।
পরিত্যক্ত রুমে সিট পাওয়া নিয়ে আকিব আবিদ বলেন, অবৈধভাবে ছাত্রলীগ আমাকে হল থেকে বের করে দিয়ে অনাবাসিক এক শিক্ষার্থীকে সিটে তুলে দিয়েছেন। আমি প্রাধ্যক্ষ স্যারকে জানালে তিনি হলে এসে আমার সাথে দেখা করেন ও আমার জন্যে একটি অপরিত্যাক্ত কক্ষে থাকার ব্যবস্থা করেন। আমি আমার বরাদ্দকৃত রুমে থাকতে চাই বলে জানান এ শিক্ষার্থী।
উল্লেখ্য, গতকাল সোমবার (১১ এপ্রিল) রাতে আবাসিক শিক্ষার্থীকে সিট ছেড়ে দেওয়ার সময় বেধে দিয়ে আসেন ছাত্রলীগ নেতা। ওই শিক্ষার্থী সিট না ছাড়ায় আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে হল থেকে ওই ছাত্রের জিনিসপত্র বের করে বারান্দায় ফেলে রাখেন। এদিকে তৃতীয় বর্ষের কমর কুমার পাল নামের অনাবাসিক এক শিক্ষার্থীকে ওই সিটে তুলে দেন ছাত্রলীগ নেতা।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মোস্তাফিজুর রহমান ওরফে রাতুল। তিনি সদ্য ঘোষিত হল কমিটিতে শের–ই–বাংলা হল ছাত্রলীগের সভাপতি পদ পেয়েছেন ।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত