
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে গভীর রাতে মোঃ আফজাল হোসেন (৬২) নামে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বসতবাড়িতে ঢুকে স্ত্রী, মেয়েসহ তাকে উপুর্যপুরি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তারা গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল হোসেন উপজেলার মাঝিড়া ইউনিয়নের মাঝিড়া বারুনিঘাটা গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। কয়েক মাস আগে তিনি অবসরে যান। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার নিজ বাড়িতে পরিবারসহ হামলার শিকার হন তিনি।
আফজাল হোসেন জানান, রাতে স্ত্রী ও মেয়ের চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখেন একজন ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে আঘাত করছে। এসময় দ্রুত ওই লোকটাকে ধরার চেষ্টা করলে তাকেও উপুর্যপুরি কোপাতে থাকে। কিন্তু কেন এই হামলা তা তিনি জানেন না।
আফজাল হোসেনের মেয়ে জানান, তাদের বাড়ির সংস্কার কাজ চলছে। যে কেউ ইচ্ছে করলে বাড়ির ভিতর ঢুকতে পারবে। রাতে ঘরে তিনি জেগে ছিলেন। হঠাৎ কেউ একজন পিছন দিক দিয়ে ঘরে ঢুকে পড়ে। এসময় চিৎকার দেয়ার চেষ্টা করলে ওই দুর্বৃত্ত তার গলা চেপে ধরে। ধস্তাধস্তির শব্দ শুনে পাশের ঘর থেকে প্রথমে তার মা বের হতেই হাতুড়ি দিয়ে মায়ের মাথায় আঘাত কওে দুর্বৃত্ত। চিৎকার শুনে তার বাবা বের হয়ে ওই লোকটাকে ধরার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে তাদের সবাইকে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায় লোকটা।
শাজাহানপুর থানার (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। ভুক্তভোগীর সাথে কথা বলার পর হামলা কারণ বের করার চেষ্টা ও অভিযুক্তকে চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে।

আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ