
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ই এপ্রিল) দিবাগত রাত আড়াইটা দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ঐদিন রাত সাড়ে ১০ টার দিকে শাজাহানপুরের ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন তিনি।
নিহত যুবকের নাম সুভাষ চন্দ্র। বাড়ি তার সিরাজগঞ্জের বেলকুচিতে। তিনি হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের হেলপার ছিলেন। ঐ দুর্ঘটনায় আহত হয়ে আরও তিনজন শজিমেকে চিকিৎসাধীন আছেন। তারা হলেন-গোলাম রব্বানী, দুলাল ও আশরাফুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিল হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথে নয়মাইল এলাকায় বিপরীতগামী (বগুড়াগামী) একটি মালবাহী ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হন বাসের হেলপার সুভাষ। তাকেসহ অন্য আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সুভাষের মৃত্যু হয়।
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল জানান, শনিবার দুপুরে সুভাষের লাশ তার স্বজনরা নিয়ে গেছেন।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত