
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া -নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার বিবিরপুকুর ফিলিং স্টেশন এর সামনে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক এ্যাডঃ মাহবুবুর রহমান ফারুক (৬৫) নিহত হয়েছেন। সে বগুড়ার জহুরুল নগর উকিল পাড়ার মৃতঃ আয়েজ উদ্দিনের পুত্র।
এ্যাডঃ মাহবুবুর রহমান ফারুক মোটরসাইকেল নিয়ে বগুড়া শহর হতে দুপচাঁচিয়া উপজেলায় যাওয়ার পথে বালু বোঝাই ট্রাক পিছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যান। এঘটনায় নিহতের স্ত্রী শাহনেওয়াজ জেসমিন বাদী হয়ে কাহালু থানায় একটি মামলা দায়ের করে। কাহালু থানা পুলিশ ট্রাক চালকের সহকারী দুপচাঁচিয়া উপজেলার হাট মাগুড়া গ্রামের জামিল উদ্দিনের পুত্র আনিছার রহমান (৩২) কে গ্রেফতার করেন ।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমবার হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং একজন আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল