
এস আর নিরব যশোরঃ যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীকে আটক করেছে র্যাব। শুক্রবার বিকেলে এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাহী পুরাতন কসবা কাজীপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
২০১৪ সালের জুলাই মাসে শহরের সার্কিট হাউজপাড়ার শুকুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন শাহী। বিষয়টি র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার