
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় ৫০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাজা সহ মাদক ব্যবসায়ী রাজু হাওলাদার (২৫) কে আটক করা হয়েছে । বৃহস্পতিবার রাতে উপজেলার চালরায়েন্দা বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাট ডিবি পুলিশ তাকে আটক করে।
ঐ গ্রামের শহিদুল হাওলাদারের ছেলে। এজাহার সূত্রে জানা যায়, আটক রাজু হাওলাদার দীর্ঘদিন ধরে চালরায়েন্দা বাস ষ্ট্যান্ড ও তাফালবাড়ি বাজার এলাকায় ইয়াবা ও গাজা সহ মাদক সেবন ও ব্যাবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার চালরায়েন্দা বাস ষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ ইকরাম হোসেন বলেন, এ ঘটনায় বাগেরহাট ডিবি পুলিশের এস আই জমারত আলী বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন ।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ