
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: “প্রত্যেকে আমরা পরের তরে” এই প্রতিপাদ্যে লালমনিরহাট রেলওয়ে জেলায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সকালে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট রেলওয়ে জেলার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার শাহ সুফী নুর মোহাম্মদ। এ সময় বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট রেলওয়ে জেলার সম্পাদক আব্দুল মান্নান, সহসম্পাদক চন্দন কুমার, জেলা রোভার লিডার নাজমুল ইসলাম নাজুসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন