
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: গ্যাস সংকট সমাধানে ও অবৈধ গ্যাস সংযোগ প্রতিবাদে শ্রমিক সংগঠনের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণে মানববন্ধন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।শুক্রবার (সকাল ১১টায়) নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সড়কে অল্পক্ষণের জন্য বিক্ষোভ মিছিলে অংশ নেয় শ্রমিক নেতারা।
মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন,সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে লাখ লাখ শ্রমিক বসবাস করেন। বর্তমানে দ্রব্য মূল্যের উর্ধগতির পাশাপাশি গ্যাস সংকটের কারণে তারা মানবেতর জীবনযাপন করতেছে। প্রথম রমজান থেকেই এই অঞ্চলে তীব্র গ্যাস সংকটে রান্না করতে না পারায় ভোগান্তি পোহাচ্ছে শ্রমিক পরিবার গুলো। বাড়ি ভাড়া ঠিক সময়ে পরিশোধ করলে কাঙ্খিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কারখানার কাজ শেষে বাসায় ফিরে নতুন করে রান্নার যুদ্ধে নামতে হয় শ্রমিকদের। নিভু নিভু গ্যাসের কারণে সন্ধ্যার রান্না করতে করতে গভীর রাত হয়ে যায় তাদের।
মানবন্ধনে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বলেন, চলমান গ্যাস সংকটে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা চরম ভোগান্তিতে দিন পাড় করছেন। তাদের এই কষ্ট দেখার যেন কেউ নেউ। মূলত অবৈধ গ্যাস সংযোগের কারণে শিল্পাঞ্চলে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। দ্রুত গ্যাসের সংকট সমাধানে সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করছি।
এছড়া গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনসহ ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কারস, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে বক্তব্য প্রদান করবেন। অন্যান্য নেতারা বলেন, অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে চলছে হাজার হাজার বাড়ি। এই কারনে গ্যাস সংকট বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান