
মোস্তাফিজুর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ টি স্থানে মানবতার দেয়াল স্থাপন করা হয়েছে। নলডাঙ্গা রেলওয়ে স্টেশন, নলডাঙ্গা পৌরসভা মাধনগর বাজার, মাধনগর ইউনিয়ন বাসুদেবপুর বাজার, বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন এই মানবতার দেয়ালগুলোর দুটি অংশ রয়েছে। এক অংশে খাদ্যসামগ্রী রাখা থাকবে আর এক অংশে বস্ত্রসামগ্রী রাখা থাকবে। যাদের প্রয়োজন রয়েছে কিন্তু ক্রয় করার সামর্থ নাই তাঁরা এখান থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি বিনা সংকোচে নিতে পারেন। আর যাদের সামর্থ রয়েছে এখানে পণ্য রেখে মানবতার হাত বাড়িয়ে দিতে পারেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান