হোম » সারাদেশ » ঈদকে সামনে রেখে হাইওয়েতে কোন প্রকার চাঁদাবাজি চলবে না,ভালুকার ভরাডোবা হাইওয়ে ওসি 

ঈদকে সামনে রেখে হাইওয়েতে কোন প্রকার চাঁদাবাজি চলবে না,ভালুকার ভরাডোবা হাইওয়ে ওসি 

আরিফুল ইসলাম আরিফ,ভালুকা ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ– ঈদকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কেউ কোন প্রকার চাঁদাবাজি করতে পারবে না,কোন কারণ ব্যতিরকে হাইওয়ে পুলিশ কোন গাড়িকেই সিগন্যাল দিবে না। তাছাড়া,কোন সংগঠন বা সংস্থার নামে কেউ চাঁদাবাজি করতে পারবেনা।কারও বিরুদ্ধে চাঁদাবাজির কোন প্রকার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার ৬ এপ্রিল সকালে হাইওয়েতে চাঁদাবজি বন্ধের বিষয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশ প্রধান মল্লিক ফকরুল ইসলাম জুম মিটিং এ নির্দেশনা দেন।দুপুরে ভালুকা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদেরকে এসব কথা জানান ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী হোসেন।এসময় অন্যদের মধ্যে ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান কামাল, সাবেক সাধারণ সম্পাদক আক্কাছ আলী,কালের কন্ঠের প্রতিনিধি মোখলেছুর রহমান মনির সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী হোসেন জানান,পুলিশ সদস্য বা কোন সংগঠনের নামে রাস্তায় কেউ কোন প্রকার চাঁদাবাজি করতে পারবেনা।ঈদে ঘরমুখি মানুষ যেন নির্বিগ্নে বাড়ি ফিরতে পারে সে বিষয়ে আমরা সদা প্রস্তুত থাকবো।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!