হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে পারিবারিক কলহে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা

সরিষাবাড়ীতে পারিবারিক কলহে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে গলায় ওড়নরা পেঁচিয়ে গৃহবধু আত্মহত্যার ঘটনা ঘটেছে। মমতাজ খাতুন (২৮) নামে এক গৃহবধুর বাথরুমে ফাঁসিতে ঝোলানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সকালে উপজেলার আরামনগর বাজার রিয়াজ উদ্দিন স্কুলের পাশে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও গৃহবধুর পারিবারিক সূত্রে জানাযায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের তিন সন্তানের জনক আব্দুল গনি মিয়া ঢাকায় অবস্থান কালে ৬/৭ মাস পূর্বে সম্পর্কের মাধ্যমে মমতাজ বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। মমতাজ বেগম বগুড়ার শাহজাহানপুরের নন্দীগ্রামের গোলাম মোস্তফার মেয়ে বলে জানাগেছে। পরে মমতাজ বেগম স্বামী আব্দুল গনির সাথে আরামনগর বাজার রিয়াজ উদ্দিন স্কুলের পাশে আবু সাঈমের বাসা ভাড়া নিয়ে থাকতেন। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্যকলহ দেখা দেয়। দাম্পত্যকলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন ধারনা করছে। পুলিশ লাশ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য জামালপুর মর্গে প্রেরণ করেছে।

সরিষাবাড়ী থানার এসআই আরিফুল ইসলাম জানান, সকালে দীর্ঘ সময় বাথরুমের দরজা ভিতর থেকে লাগানো থাকায় ডাকাডাকি করার পর কোন সাড়া না পেয়ে পুলিশ কে খবর দেয় আব্দুল গনি। পরে দরজা ভেঙে নিহত মমতাজ বেগম দেহ বাথরুমের ধন্ন্যার সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহতের উড়না দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। লাশের সুরতহাল করে জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!