
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ওয়ার্ল্ড ভিশনের ৫০বছর পূর্তি উপলক্ষে অতি দরিদ্র পরিবারের আর্থিক সাবলম্বীতায় বকনা জাতের গরু বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি’র আয়োজনে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান, জেলা আ’লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: হেমন্ত কুমার রায়, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, নারগুন ইউপি চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম, সংস্থার লাইভলিহুড টেকনিক্যাল প্রোগ্রামের ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট সৈয়দ ছাগির আহম্মেদ প্রমুখ। এ সময় ৫০ জন অতিদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে একটি করে বকনা জাতের গরু বিতরণ করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান