
রবিউল হাসান লায়ন: ভূ-গর্ভস্থ পানি, অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শোভাযাত্রাটি বকুলতলা মোড় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২