
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইনঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় সোসাইটির উদ্যোগে ‘রিচার্স এন্ড ইনোভেশন: এ কমপ্রিহেনসিভ গাইডলাইন ফর সিএসই স্টুডেন্টস’ প্রতিপাদ্যে সেমিনার আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (৪ই এপ্রিল) সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে সিএসই বিভাগের প্রভাষক মাহমুদা খাতুন ও অদিতি সরকারের সঞ্চালনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ন কবির। মূল বক্তা ও অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. এম কায়কোবাদ এবং আজমত ইকবাল।
মূল বক্তার বক্তব্যে ড. এম. কায়কোবাদ বলেন, রিসার্চ খুব অল্প বয়সে শুরু করতে হয়। বিখ্যাত ব্যাক্তিরা খুব অল্প বয়সে রিচার্স শুরু করেছেন এবং সাফল্য পেয়েছেন। কোনো রিচার্স বা সমস্যা সমাধানের জন্য আদা জল খেয়ে লাগতে হবে, মাঝে মাঝে শ্বাস নেওয়ার জন্য শ্বাস নিতে হবে। তবেই সফলতা আসবে।
তিনি আরও বলেন, কম্পিউটার তৈরী আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আমাদের নিজেদের ডিজিটাল আবিষ্কার দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। আমরা যেনো আমাদের দেশের প্রয়োজনীয় সকল প্রযুক্তিগত জিনিস নিজেরা তৈরী করতে পারি।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ন কবির বলেন, এই সময়ে আপনি যদি কিছু না করে ভবিষ্যতের জন্য রেখে দেন, তাহলে সেটি ভবিষ্যতেই পড়ে থাকবে। পৃথিবীর যত ব্যক্তি বিখ্যাত হয়েছেন, তারা যুবক বয়সেই হয়েছেন। আজকে যদি আপনি আপনার লক্ষ্য সেট করেন এবং নিজেকে অনন্য উচ্চতায় দেখতে চান। তাহলে আজ থেকেই কাজ শুরু করে দিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন, আমি এই বার্তাটি এখানে আমার ছাত্রদের এবং আমার সহকর্মীদের কাছে জানিয়েছি, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে শেখার, শিক্ষাদান এবং গবেষণার জন্য আরও ভালো জায়গা করতে চাই। সে লক্ষ্য নিয়ে আমি এখানে এসেছি। আমি আপনার সক্ষমতা তৈরিতে এবং জাতীয় বা বিশ্বব্যাপী তা প্রদর্শনের জন্য সম্ভাব্য সকল উপায়ে আপনাদের সমর্থন দিব।
এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন, সিএসই বিভাগের চেয়ারম্যান পার্থ চক্রবর্ত্তীসহ বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিকরা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২