
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গরুবাহী নছিমন খাদে উল্টে গিয়ে কুদ্দুস আলী (৩৫) নামের একজন চালক আহত হন। এ ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ বাজার থেকে ১০০ গজ পূর্বে। উক্ত নছিমনটি উল্টে গিয়ে চালক গাড়ীর নিচে চাপা পরে আহত হন। নছিমনটিতে থাকা অন্যান্য ব্যবসায়ী আঃ কাদের, আহম্মাদ আলী, মহব্বর আলী ও আশরাফ আলীসহ অন্যরা গুরুত্বর আহত হন। তবে গরুগুলোর কোন ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নছিমনটিতে ১৮টি গরু নিয়ে চাপারহাট থেকে হাজীগঞ্জ বাজারে আসার পর এ ঘটনাটি ঘটেছে। গরু ব্যবসায়ী আঃ কাদের জানান, আহত কুদ্দুস আলীকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রংপুরে যাওয়ার প্রতিমধ্যে মধ্যরাস্তায় মারা যান।
উল্লেখ্য যে, নিহত নছিমন চালক কুদ্দুস আলী লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখাটামারী গ্রামের আজিবার ভূইয়ার পুত্র।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক