
আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ-ভালুকা উপজেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আযহারুল ইসলাম মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা হল শাখার সভাপতি হিসেবে মনোনিত হওয়ায় ভালুকা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক বরণ ও সংবর্ধনা দেওয়া হয়েছে।১ই এপ্রিল সন্ধায় ভালুকা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আযহারুল ইসলাম মামুনকে ভালুকা সীমানা নাছির গ্লাস স্কয়ার মাস্টারবাড়ী থেকে বিশাল মোটরসাইকেল শোভা যাত্রায় বরণ করে ভালুকায় স্বাগতম জানানো হয়েছে।
পরে ভালুকা উপজেলা যুবলীগ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহমেদ সুজনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অনিক তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড,শওকত আলী,উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন, সাধারন সম্পাদক এজাদুল হক পারুল,
উপজেলা সেচ্ছা সেবকলীগ সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারন সম্পাদক আসাদুজ্জামান ছানা, উপজেলা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার,সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজেন্দ্র দাস,পৌর যুব লীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল,হবিরবাড়ী যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মুহাম্মদ নিপুন,যুবলীগ নেতা মোশাররফ হোসেন পাঠান,সফিকুল ইসলাম প্রমূখ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক