
এর আগে গত রোববার (২৭ মার্চ) সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি এলাকায় লতিফ বাবুর্চির বাড়ির ভাড়াটিয়া গার্মেন্ট কর্মী মোসাঃ রোজিনা আক্তারের শরীরে এসিড দিয়ে আগুন ধরিয়ে দেয় তার স্বামী মোঃ জহিরুল (৩৮)। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। বুধবার (৩০ মার্চ) জহিরুলকে আড়াইহাজার থেকে গ্রেপ্তার করে র্যাব-১১।
ঘটনার দিন আসামী জহিরুল নেশা করার জন্য ভিকটিমের (স্ত্রী রোজিনা) নিকট টাকা দাবী করে। ভিকটিম নেশার টাকা দিতে অস্বীকৃতি জানালে তার পাষন্ড স্বামী ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে তার গায়ে এসিড নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। তখন ভিকটিমের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ভিকটিমের গায়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। এই সুযাগে পাষন্ড স্বামী পালিয়ে যায়।
পরে ভিকটিমের আত্মীয়-স্বজন ও প্রতিবেশি ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় মা হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনষ্টিটিউটে রেফার্ড করেন। ৮ দিন চিকিৎসাধীন থাকার পর সেখানেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান