
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ ‘তারুণ্যের পথ চলা হোক মানবতার সাথে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের বাসাইলে গিলাবাড়ী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক হত-দরিদ্র পরিবারের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৩ এপ্রিল) সকালে উপজেলা কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামে রমজান উপলেক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গিলাবাড়ী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক রিজন মিয়া, সভাপতি খাইরুল ইসলাম হৃদয়, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সহসভাপতি দবিরুল ইসলাম রাজু, মির্জা রাশেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাতিন ফারহান সাকি, সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া, কোষাধক্ষ্য শাওন মিয়া, দপ্তর সম্পাদক আহাদ খান, শিক্ষা সম্পাদক সাজিদ হোসেন অপু, ক্রীড়া সম্পাদক উজ্জল হোসেন, সদস্য ফয়সাল, আসিফ, ইমরানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন