
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে পালিত হলো বিশ্ব অটিজম সচেতনতা দিবস। গতকাল শনিবার বেলুন উড়িয়ে দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে আলোচনা সভায় সদর উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, প্রেসকাবের সভাপতি মনসুর আলী, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা ফিজিওথ্যারাপি কনসালটেন্ট ডা. আল মনসুর, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী, একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ