
মারুফ বিল্লাহ রুবেল: শ্যামনগরে ৫’শ দুস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী(সয়াবিন তেল, চিড়া, মুড়ি, আলু, ছোলা, খেজুর, সিমাই) উপহার প্রদানের উদবোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ এপ্রিল) সকাল ১১ টায় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে ও বাস্তবায়নে এবং কানাডিয়ান প্রবাসী ও ভিসা কাউন্সিলিং এজেন্সি বিহেয়ার এর সহযোগিতায় উদবোধন অনুষ্ঠানে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলিম, ইউপি সদস্য সাংবাদিক এস কে সিরাজ, ইউপি সদস্য দেলোয়ারা বেগম, ইউপি সদস্য কুলসুম জাহান,সাংবাদিক আবু সাইদ,সাংবাদিক এম কামরুজ্জামান, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক ফজলুল হক, যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব আনিসুর রহমান,সদস্য হাফিজুর রহমান হাফিজ, সদস্য আনিসুর রহমান মিলন, আটুলিয়া ইউনিট সাধারণ সম্পাদক শাকিল হুসাইন, সদস্য মাহিন,সদস্য সিয়াম,সদস্য মামুন সহ সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার