
রায়হান আলীঃ শুক্রবার উপজেলার কালিয়াকৈড় গ্রামে একটি বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও। এই গ্রামের মৃত রেজাউল করিমের মেয়ে রুকাইয়া ইসলামের (১৪) সাথে পার্শ^বর্তী দহকুলা গ্রামের আব্দুল মালেকের ছেলে বুলবুল আহমেদের (২৫) সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছিল। উপজেলা প্রশাসন থেকে কনের মায়ের নিকট থেকে নেওয়া হয়েছে মুচলিকা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈড় গ্রামে বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন বাল্য বিয়েটি বন্ধ করার নির্দেশ দেন। পরে মোহনপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ রকিবুল ইসলাম, মাকছুদা শারমীন, নাজমা খাতুন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাবরক্ষক মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মক্কার সহযোগিতায় বিয়েটি বন্ধ করে দেন। এসময় মেয়ের মায়ের নিকট থেকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার মেয়েকে বিয়ে দেবেন না মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি মুচলিকা নেওয়া হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২