
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: ধুনটে জুয়া খেলার আসর থেকে ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
বগুড়ার ধুনট উপজেলায় নিমগাছি ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়ে কলা বাগানে জুয়া খেলার সময় ৩ জুয়াড়িকে গ্রেফতার করেন পুলিশ।শুক্রবার (১ই এপ্রিল) দুপুর ১২টার দিকে তাদের কে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার রাত্রি সাড়ে ১১টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের মাঝবাড়ি গ্রাম থেকে তাদের আটক করেন। ধুনট থানার পুলিশ সংবাদকর্মীদের জানায়, বৃহস্পতিবার রাতে এক মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় টহল দিতে থাকেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নিমগাছী ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে সেখানে জুয়ার আসর বসে বলে অভিযোগ ছিল।
ওই গ্রামের আজিজার রহমানের কলা বাগানে আসর বসিয়ে পেশাদার জুয়াড়িরা ডাবু দিয়ে জুয়া খেলছিলেন। এসময় সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা দৌড়ে পালানোর চেষ্টা করে। থানা পুলিশ ধাওয়া দিয়ে ৩ জুয়াড়িকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।
আটক হওয়া জুয়াড়িরা হলেন, উপজেলার মাঝবাড়ি গ্রামের সিদ্দিক প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম (৫০), ঝিনাই গ্রামের আনছার ফকিরের ছেলে আনোয়ার হোসেন (৪৫) এবং ফটিক মেম্বারের ছেলে বিপুল (২৮)। এসময় সেখান থেকে নগদ ৪ হাজার ৩০০টাকা এবং জুয়া খেলার ডাবুসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ঘটনায় থানা পুলিশ বাদি হয়ে জুয়া আইনে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
ধুনট থানার এসআই অমিত বিশ্বাস বলেন, জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে আটকের পর জুয়া আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক