
লতিফ রানা, নারায়ণগঞ্জ : সনাতন ধর্মের অন্যতম বড় উৎসব মহাষ্টমী স্নান প্রতিবছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় অনুষ্ঠিত হয়। করোনা মহামারীর কারণে গত ২ বছর যাবত হিন্দু সম্প্রদায়ের অত্যন্ত পুণ্য ও প্রিয় এই উৎসবের আয়োজন করা সম্ভব হয়নি। তাই ২ বছর বিরতির পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন। আগামী ৮ এপ্রিল রাত সাড়ে ৯টা থেকে ৯ এপ্রিল রাত ১১টা পর্যন্ত স্নান কেন্দ্র করে এবং আসন্ন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই স্নান উৎসব সুষ্ঠু ভাবে আয়োজনের লক্ষ্যে গতকাল বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদ ও হিন্দু নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এর সভাপতিত্বে সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
তবে এবার এই আয়োজন উপলক্ষে মেলা না বসানো এবং রাস্তার দুপাশে কোন প্রকার দোকানপাট না বসানোর জন্য অনুরোধ করা হয়েছে। একই সাথে পুণ্যার্থীদের সেবায় নিয়োজিত ক্যাম্পগুলোকে একটি নির্দিষ্ট নিয়মের ভেতরে থেকে পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে। যাতে উৎসবে আগত পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয়। এ বিষয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিগণ বসে আলোচনার মাধ্যমে যেন প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সিসি টিভি ক্যামেরার ব্যবস্থাসহ পুলিশ আনসার সহ অন্যান্য সদস্যরা নিয়োজিত থাকবে। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি এবং হিন্দু সংগঠন গুলোর পক্ষ থেকে নিজস্ব সেচ্ছাসেবী নিয়োগ নিশ্চিত করতে বলা হয়েছে।
এ সময় সাংসদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাঙ্গলবন্দকে তীর্থস্থানের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ১ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন। ইতোমধ্যে উন্নয়নের কাজ শুরু হয়েছে। করোনার কারনে উন্নয়ন কাজ আটকে যাওয়ায় আজকে আমাদের আলোচনায় বসতে হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে লাঙ্গলবন্দ স্নান নিয়ে আমাদের আর আলোচনায় বসার প্রয়োজন পড়বে না। লাঙ্গলবন্দ ¯œান দেশের বাইরে থেকেও অনেক পূর্ণ্যার্থী আসে। হয়তো এই বছরটা একটি কষ্ট হবে। কিন্তু আমাদের পুলিশ প্রশাসন অত্যন্ত দক্ষ। সকলে মিলে তাদেরকে সহযোগীতা করলে আশা করি তেমন কোন সমস্যা থাকবেনা।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বন্দর উপজেলার চেয়ারম্যান এম.এ রশিদ, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা কুদরত-এ-খোদা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার সাহা, লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজিত সাহা, বন্দর উপজেলা পারিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিপন সরকার, মহানগরের সভাপতি অরুন দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, হিন্দু কল্যাণ স্ট্রাটের ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাসুদেব চক্রবর্তীসহ হিন্দু সপ্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার