
মোঃআবদুল মুনাফ, দাগনভূঞা প্রতিনিধি: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সভা স্থানীয় মেডিকেয়ার হাসপাতালের হল রুমে মঙ্গলবার ২৯ শে মার্চ সকাল ১১ টায় গ্রাম ডাক্তার আবু ছায়েদ বোরহানের সভাপতিত্বে ও গ্রাম ডাক্তার এ আল মামুন জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, গ্রাম ডাক্তার কেন্দ্রীয় কমিটির সিঃ সহ- সভাপতি ও জেলা সভাপতি আবু বক্কর ছিদ্দিক, গ্রাম ডাক্তার সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও ফেনী জেলার সাধারণ সম্পাদক জি এম মজুমদার, দাগনভূঞা মেডিকেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু হায়দার পলিন, ফেনী জেলা মহিলা সম্পাদিকা হোসনেহেরা শাকিলা, দাগনভূঞা মেডিকেয়ার হসপিটালের আবাসিক ডাক্তার জয়া বিশ্বাস, গ্রাম ডাক্তার সমিতির সাবেক সভাপতি উত্তম কুমার, দাগনভূঞা বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল মুনাফ পিন্টু, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন টিপু,এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ফেনীর সাপ্তাহিক স্বাস্থ্য কথার সম্পাদক ডাঃ নজির আহমদ, ফেনী আল কেমি হাসপাতালের ব্যবস্থানা পরিচালক লুৎফুর করিম মজুমদার,দাগনভূঞা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যগন, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ