হোম » সারাদেশ » কুবিতে বিআরটিসি বাস সার্ভিস নিয়ে শিক্ষার্থীদের তীব্র অসুন্তুষ্টি

কুবিতে বিআরটিসি বাস সার্ভিস নিয়ে শিক্ষার্থীদের তীব্র অসুন্তুষ্টি

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি ) পরিবহন ব্যবস্থার অন্তর্ভুক্ত বিআরটিসি বাসের সেবা  নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে  সাধারণ শিক্ষার্থীরা। গত সোমবার (২৮ই মার্চ) বিকেল ৫টায় হঠাৎ বৃষ্টি শুরু হলে বাসে অবস্থানরত অধিকাংশ  শিক্ষার্থী বৃষ্টির পানিতে ভিজে যায়। যা শিক্ষার্থীদের ভোগান্তিতে পতিত করে।
সরেজমিনে দেখা যায়, বিআরটিসি’র অধিকাংশ বাসের জানালা অকেজো। যা বৃষ্টি কিংবা তীব্র রৌদ্র হতে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য অনুপযোগী। বৃষ্টির পানিতে ভিজে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে  আতিকুর রহমান শিপন নামের একজন শিক্ষার্থী বলেন,একেবারেই অস্বস্তিকর অবস্থা। বাসের অকেজো জানালার জন্য আসনে বসাও সম্ভব ছিল না। নিরুপায় দাড়িয়ে দাড়িয়ে কাকভেজা অবস্থায় যেতে হয়েছে।
ফাহিম আহমেদ নামের একজন  শিক্ষার্থী বলেন, উপায়ন্তর না দেখে আমি ব্যাগ থেকে ছাতা বের করি । লজ্জাজনক বিষয় হলেও  বৃষ্টির পানি থেকে বাঁচতে আমি এটি করতে বাধ্য হয়। আমি আশা করি কুবি পরিবহন পুল এর ব্যবস্থা অতি সত্তর করবে যেহেতু বৃষ্টি এখন নিত্য দিনের ঘটনা। ভোগান্তি সম্পর্কে পরিবহন পুলের সেকশন অফিসার জাহিদুল আলম কে প্রশ্ন করলে বলেন, বিষয়টি   লজ্জাজনক। আসলে বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। এটি নিয়ে আমি বিআরটিসির ম্যানেজার এর সাথে কথা বলব।  বাসগুলো আমরা ভাড়ায় নিয়ে আসি,তারা এরকম বাস  কেন পাঠাতে পারে সেটি কাম্য বলে মনে করি না। এ বিষয়ে ব্যবস্থা নিতে যা করার দরকার বলে মনে করি সেটি করছি।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের পাশাপাশি ৯ টি বিআরটিসির ভাড়া বাস রয়েছে। তবে বাসগুলোর সেবা নিয়ে মাঝেমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ চোখে পড়ে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!