হোম » সারাদেশ » ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কেউ দূর্নীতি করে পার পাবেনা

ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কেউ দূর্নীতি করে পার পাবেনা

সালেকুজ্জামান সালেক,রংপুর: দূর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত,প্রশিক্ষন,আইসিটি) মোহাম্মদ জহুরুল হক বলেছেন.ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কেউ দূর্নীতি করে পার পাবেনা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এ দেশকে দূর্নীতি মুক্ত রাখতেই আমাদের প্রচেষ্টা।

তিনি গতকাল সোমবার দুপুরে রংপুর টাউন হলে দূর্নীতি দমন কমিশন রংপুর অঞ্চল আয়োজিত দেশের প্রথম গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এ কে এম সোহেল এর সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদকের পরিচালক আব্দুল করিম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শুশান্ত চন্দ্র খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবার হোসেন প্রমুখ। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আসিব আহসান অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সহ বিভিন্ন অধিদপ্তরের বিভাগীয় এবং জেলা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গণশুনানী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিরুদ্ধে আনিত ৩৬ টি অভিযোগের তাৎক্ষনিকভাবে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানী শেষে নিস্পত্তি করা হয়। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাবিউর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ তাঁর অনুপস্থিতির কারনে একতরফা সিদ্ধান্ত হয়। গণশুনানী কালে সবচেয়ে বেশী অভিযোগ আসে নির্বাচন কমিশন অফিসের বিরুদ্ধে জনগনের নাম সংশোধন এবং ভোটার আইডি কার্ড সংক্রান্ত হয়রানির বিষয়ে। এর পর ভুমী অফিস ও এসি ল্যান্ড অফিসে জন হয়রানি বিষয়, পিবিআই ও দুদকের তদন্তে হয়রানি বিষয় অন্যতম।

দুদক কমিশনার বলেন, কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা-কর্মচারী কেউই দূর্নীতি করে পার পাবেন না। তিনি বলেন, বহুল প্রত্যশিত দেশের প্রথম গণশুনানী রংপুর থেকে শুরু হলো। আমরা কাউকে হেয় করার জন্য নয়। বরং এই গণশুনানীর মূল উদ্যেশ্য হচ্ছে, জনগনের সেবা পেতে যে সব সমস্যা দেখা দেয় সেব অভিযোগের মূলৎপাটন করা। সেবা ত্বরান্বিত করার জন্য উদ্বুদ্ধু করা। তিনি হুঁশিয়ারী উচ্চারন করে বলেন- আমাদের আইন প্রয়োগ করতে বাধ্য করবেন না। জনগনের কাংখিত সেবা যত দ্রæত সম্ভব তাঁদের কাছে তুলে দেবেন। আমরা এই শুনানীর মাধ্যমে আজ প্রাপ্ত অভিযোগের ৯১ শতাংশ সমাধান করতে পেরেছি। দুদক কমিশনার বলেন, জনগনের সেবা পেতে কাউকে হয়রানি করা হলে দুদক আইন-২০০৪ অনুযায়ী কঠোর শাস্তি দেয়া হবে। তিনি বরেন, প্রজাতন্ত্রের কোন কর্মচারী জনগনের সেবা বিলম্ব করার অধিকার রাখেন না। সকাল ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই গণশুনানী অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!