
বগুড়া প্রতিনিধি: স্বাধীনতা কারো ব্যক্তি বা গোষ্ঠির পৈত্রিক সম্পত্তি নয়, কোন পরিবার বা গোষ্ঠির একক কৃতিত্ব নয়, সারা বাংলাদেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য যুদ্ধ করছে। সন্মিলিত জনতার প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগীতায় এসেছে স্বাধীনতা। দেশের মুক্তি বাহিনী হানাদার পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে লড়েছে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে। ৭১ এর ২৬ মার্চ কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে ততকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষনা না দিলে দেশের ইতিহাস আজ অন্যভাবে লেখা হতো। শনিবার বিকালে বগুড়া শহরের খান্দারে বাংলাদেশ সাংবাদিক জোট আয়োজীত স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি ও দৈনিক মুক্ত বার্তা পক্রিকার সহযোগী সম্পাদক মীর্জা সেলিম রেজা উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা কমিটির সভাপতি সাইদুর রহমান সাজুর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সহসভাপতি শমশের নুর খোকন, খাজা রতন, সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম, যুগ্ন সম্পাদক লোটাস, প্রাচার সম্পাদক নুরনবী রহমান, কোষাধ্যক্ষ শাকিব, ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান মনির, সাংস্কৃতিক সম্পাদক এরশাদ হোসেন, নির্বাহী সদস্য রাসের সরকার, আঃ সালাম, সাংবাদিক মীর্জা সাগর, সবুজ প্রমূখ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি