হোম » সারাদেশ » পোরশায় মহান স্বাধীনতা দিবস ২০২২ উদযাপন

পোরশায় মহান স্বাধীনতা দিবস ২০২২ উদযাপন

এম আই হোসেন, পোরশাঃ নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদা ২৬ মার্চ২০২২ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে খাদ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষ থেকে ও পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংগঠন, থানা পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে সারাইগাছী বাজারে অবস্থিত বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকির হেসেন, পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা সাব- রেজিষ্ট্রার খালেদা বেগম, দলিল লেখক সমিতির সভাপতি সুলতান আহমেদ সহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!