হোম » সারাদেশ » শিবগঞ্জে গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন উপ-সচিব

শিবগঞ্জে গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন উপ-সচিব

কামরুল হাসানঃ শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন উপ-সচিব। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন-০২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে প্রথম ধাপে নির্মিত গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের উপ-সচিব মুনীরা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, প্রকৌশলী কর্মকর্তা সিহাজুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান, এসকেন্দার আলী প্রমুখ এর আগে উপ-সচিব শিবগঞ্জ উপজেলায় এসে পৌছিলে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!