
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ আদালতের ভিপি (ভেস্টেট প্রোপার্ট- অর্পিত সম্পত্তি) কৌশুলীদের কক্ষের তালা ভেঙ্গে আবারও নথি চুরির চেষ্টা করেছে দূর্বৃত্তরা। তবে এদিন গুরুত্বপূর্ণ কোন নথি সরাতে না পারলেও ফাইলপত্র এলোমেলো ফেলে রেখে গেছে। সোমবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার (২২ মার্চ) সকালে ভিপি কৌশুলী অ্যাডভোকেট বরাত আলী এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার রাত দেড়টার দিকে কোর্ট মসজিদের ইমাম ফোন করে আমাকে আবারও নথি চুরির চেষ্টা হয়েছে বলে জানান। তিনি একজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন। আমি বিষয়টি জিপি সাহেবকে জানালে রাতেই সেখানে পুলিশ পরিদর্শন করে। আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে এসে দেখি সকল নথি আলমারি থেকে বের করে ফেলে রাখা হয়েছে। তবে কোন নথি চুরি করে নিতে পারে নি। মসজিদের ইমাম ইমাম সাহেব দেখে ফেলায় নথি ফেলে চোরের দল পালিয়ে যায়।
এর আগে (১৯ মার্চ) ও রোববার (২০ মার্চ) পর পর দুদিন রাতে সিরাজগঞ্জ পুরাতন কালেক্টরেট ভবনে ভিপি কৌশুলীদের কক্ষের তালা ভেঙে কয়েকটি আলমারীতে রাখা বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ফাইল ও পুরাতন ডাইরী চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা। চোরের দল জিপি অ্যাডভোকেট এস এম আব্দুল ওহাব, ভিপি কৌশলী অ্যাড. বরাত আলী ও এজিপি অ্যাডভোকেট আব্দুল আজিজের প্রত্যেকের প্রায় দুই শাধিতক করে মোট ৬শ মামলার কোর্ট ফাইল চুরি করে নিয়ে যায়। এছাড়াও বেশ কিছু পুরাতন ডাইরীও গায়েব হয়েছে।
জিপি অ্যাডভোকেট এস এম আব্দুল ওহাব বলেন, আমাদের পেশাগত ক্ষতি ও মোয়োক্কেলদের ক্ষতিসাধণের উদ্দেশ্যে এই চুরির ঘটনা ঘটেছে। টাকার মূল্যে এ ক্ষতির হিসাব করা যাবে না। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ভিপি কৌশুলী কার্যালয়ে নথি চুরির বিষয়ে সোমবার একটি অভিযোগ দিয়েছিলেন। আমরা বিষয়টি অনুসন্ধান শুরু করেছিলাম। এ অবস্থায় সোমবার রাতে আবারও চুরির চেষ্টা হয়েছে। খবর পেয়ে রাতে ও সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি