
এম,এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ পবিত্র রমজান সাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ উদ্যোগে দেশব্যাপী এক কোটি পরিবারকে ভর্তুকি মুল্যে টিসিবি পন্য বিক্রয়ের অংশ হিসেবে রোববার (২০ই মার্চ) বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের নুনগোলা ডিগ্রী কলেজ মাঠে নায্যমূল্যে বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) মাধ্যমে বিভিন্ন পণ্য বিক্রির উদ্বোধন করেন নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার। তিনি জানান, অত্র ইউনিয়নে ৫৩০ জন টিসিবির পণ্য সংগ্রহ করতে পারবেন। তবে এবার কার্ড ছাড়া কেউ টিসিবির কোনো পণ্য সংগ্রহ করতে পারবেন না।
এসময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহেদ সহকারী উপজেলা শিক্ষা অফিসার বগুড়া, ইউপি সচিব আব্দুর রশিদ, ইউপি সদস্য শাহজাহান আলী তালুকদার, জুলফিকার সরকার, আব্দুর রশিদ সরকার, এবিএম শফিকুর রহমান, জয়নাল আবেদীন, কল্পনা ইয়াছমিন, মরিয়ম জামিলা। এছাড়াও আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন এএসআই শিশির কুমার চক্রবর্তী। টিসিবি পন্য সরবরাহ করেন মেসার্স গ্রীন এগ্রিকালচার ফুডস এন্ড রেশিনিং ডিষ্টিবিউশন বগুড়া সদর। গ্রাম পুলিশেদের সহায়তায় সাস্থ্যবিধি মেনে সু-শৃঙ্খল ভাবে টিসিবির পন্য বিক্রয় করা হয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন