
পুলিশ ও স্থানীয়রা জানান, আগামী ২৬ মার্চ বাংলাদেশ মুজাহিদ কমিটি তাড়াশ উপজেলা শাখার আয়োজনে পশ্চিমপাড়া ফাজিল মাদ্রাসার মাঠে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে চরমোনাই পীর সাহেবের অনুসারী মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম পীর সাহেবকে প্রধান বক্তা করা হয়। মাহফিলের প্রচারের জন্য উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার সাটানো হয়। এই মাহফিলের একটি পোস্টার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মুর্যালের ছবির উপরে পোস্টার লাগিয়ে বিকৃতি ও অবমাননা করা হয়েছে। এই অভিযোগে রেজাউল করিমকে আটক করা হয়।
বাংলাদেশ মুজাহিদ তাড়াশ উপজেলা শাখার সদস্য ও ওয়াজ মাহফিল আয়োজক কমিটির সদস্য মাওলানা মো. আবুল কাশেম জানান, আগামী ২৬ মার্চ তাড়াশের পশ্চিম পাড়া ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে তাড়াশ উপজেলা জুড়ে পোস্টার সাটানো হয়। এই পোস্টার বঙ্গবন্ধুর মুর্যালে কে বা কারা লাগিয়েছে আমরা অবগত না। এই মাহফিল পন্ডু করার জন্য শত্রুতা করে এ ঘটনা ঘটিয়েছে।
পোস্টার লাগালোর অভিযোগে আয়োজক কমিটির একজনকে আটক করা হয়েছে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আটককৃত রেজাউল করিম ওয়াজ মাহফিলের আয়োজক কমিরি সদস্য ও চর-মোনাই পীরের অনুসারী। এজন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। তাড়াশ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আরশেদুল ইসলাম বলেন, জাতির পিতা শেখ মুজিবর রহমানের জন্মদিনে এধরনের ঘটনা নেক্কার জন্য। ছবি বিকৃতকারীর বিরুদ্ধে আগামীকাল মামলা দায়ের করা হবে। তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার জানান, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সংসদ্য সদস্যকে সাথে নিয়ে জাতির পিতার বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়। এসময় দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর মুর্যালের ছবিতে ওয়াজ মাহফিলের একটি পোস্টার লাগিয়ে বিকৃতি ও অবমাননা করা হয়েছে। এমন সংবাদে উপজেলা আওয়ামীলীগ থেকে ওসিকে অবগত করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে-আশিক জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মুর্যালে বঙ্গন্ধুর ছবির উপরে ওয়াজ মাহফিলের পোস্টার সাটানোর অভিযোগে ওয়াজ মাহফিল আয়োজক কমিটির সদস্য রেজাউল করিমকে জিজ্ঞাবাদের জন্য থানায় আনা হয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি