
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন “চ্যারিটি ভিলেজ অর্গানাইজেশন” এর পক্ষ থেকে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করা হয়। গতকাল বৃহস্পতিবার লোকায়ন জীবনবৈচিত্র যাদুঘর প্রাঙ্গনে সংগঠনের পক্ষ থেকে গরীব, অসহায়, দু:স্থ এবং এতিম শিশুদের মাঝে মাস্ক, চকলেট, জুস, নাস্তা ও উন্নতমানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
“মনবতার সেবায় আমরা, সেবাই আমাদের মূল লক্ষ্য” এই শ্লোগানে সংগঠনের জেলা শাখার আয়োজনে ও সংগঠনের সিইও সাঈদ রহমানের নির্দেশনায় দিনব্যাপী প্রায় ৪০জন শিশুর অংশগ্রহনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় শিশুদের মাঝে মাস্ক, চকলেট, জুস, সকালের নাস্তা ও দুপুরে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির এডমিন ওয়াসিফুর রহমান আসিফ, ইসরাত জাহান ইতি, মমতা আক্তার মোমো, ভোলেন্টিয়ার লিসা আক্তার, মিথিলা, ফারহানা, লাবন্য, বাবু স¤্রাট, ফজলে রাব্বিসহ অন্যান্য সদস্যরা। বিকেলে গরীব, অসহায়, দু:স্থ এবং এতিম শিশুদের অংশগ্রহনে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে অংশগ্রহনকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন