
রিপন খান, নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি আনন্দ র্যালী নাগরপুর বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম ইউলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মতিউর রহমান মতি, সদস্য মো. খোরশেদ আলম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি কাজী এটিএম আনিসুজ্জামান বুলবুল প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক