
বগুড়া প্রতিনিধিঃ ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে ১৫ মার্চ মঙ্গলবার শহরের খান্দারস্থ বগুড়া অফিসে দৈনিক গণমানুষের আওয়াজ এর কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার বগুড়া প্রতিনিধি রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব মশিউর রহমান। এসময় তিনি গণ মানুষের প্রত্যাশা পূরণে দৈনিক গণমানুষের আওয়াজ অগ্রণী ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান সাজু, সহ-সভাপতি খাজা রতন, শমশের নুর খোকন, প্রচার সম্পাদক নুরনবী রহমান , আর এম লোটাস, শাকিব হোসেন, শহিদুল ইসলাম আকাশ, নিয়াজ মোর্শেদ, মুফতি আরিফুর রহমান , আক্তারুজ্জামান মনির, হাকিম সামিউল ইসলাম , এরশাদ হোসেন, খলিলুর রহমান, মোহাম্মাদ আলী, রাসেল ইসলাম আকাশ, আব্দুস সালাম,সাখাওয়াত হোসেন, সুলতান আহম্মেদ সহ আরো অনেকে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ