
এম.আর ওয়াসিম , ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে গজারিয়া ইউনিয়নে বসত ঘরে আগুন লেগে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ (আজ ১৬ মার্চ বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের মুন্সি বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তাহিয়া বেগম। তার বাবার নাম দুলাল মিয়া। স্থানীয়রা জানান, আজ দুপুরে বসত ঘরের পাশে রান্না করার সময় চুলা থেকে আগুনের শিখা ঘরের বেড়ায় লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘরটি পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরের ভিতরে থাকা শিশু তাহিয়া বেগমকে দ্বগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভৈরব নদীঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার মোবারক হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেননি। ঘরের ভিতর ঘুমিয়ে থাকা তিন বছরের একজন শিশু আগুনে পুড়ে মারা গেছে বলে জানান তিনি।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য