
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: বুধবার (১৬ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট পৌরসভা মিলনায়তনে লালমনিরহাট পৌরসভার আয়োজনে ফাইলোরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রমের সহযোগিতায় ২০ মার্চ থেকে ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ ও ২৭ মার্চ থেকে ২ এপ্রিল ২০২২ সময়কালীন ‘ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রম সংক্রান্ত পৌরসভা পর্যায়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন-এঁর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিবুর রহমান, খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী লাকী, পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত রায় প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২